সহকারী সচিব (ক্যাডার বহির্ভুত, ৯ম গ্রেড) পদে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিও) করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব তাসলিমা আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ